জাতীয়জাতীয়

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা কার্যক্রমের ফলে শিল্পকারখানায় উৎপাদন ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে উদ্ভূত সম্ভাব্য সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকি প্রশমনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বাহিনীর ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স এখন নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে। এই তৎপরতার ফলে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া সচল থাকার পাশাপাশি মহাসড়কে যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘ্ন হয়েছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানে সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গত ৪ নভেম্বর থেকে এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোতায়েনকৃত বিশেষ এই বাহিনী সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস এবং মাওনা এলাকায় সার্বক্ষণিক টহল ও পরিস্থিতির ওপর নজর রাখছে। এর মাধ্যমে শিল্প এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হচ্ছে।

মাঠপর্যায়ের এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকছেন এবং স্থানীয় আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে সার্কেল অ্যাডজুট্যান্টরা তদারকি করছেন। পুরো বিষয়টি সমন্বয় করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।

নিরাপত্তা পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে বাহিনীটি একটি সমন্বিত তথ্য নেটওয়ার্ক গড়ে তুলেছে। এতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং বিভিন্ন কারখানায় কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যরা তথ্য আদান-প্রদান করছেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সঙ্গেও সমন্বয় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং শিল্পাঞ্চলের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সব অংশীজনের সাথে সমন্বয় করে আনসার বাহিনীর এই পেশাদার তৎপরতা চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত