ঢাকা
শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে মাভাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং গবেষণা সেলের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এআইটির পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর ভোরাভাতে চনলাসিন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে. শাহিন হোসেন অংশ নেন। চুক্তিটি কার্যকর করার জন্য মাভাবিপ্রবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এই সমঝোতার আওতায় মাভাবিপ্রবির শিক্ষকরা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষা, বৃত্তি ও ফেলোশিপ পাওয়ার পাশাপাশি যৌথ গবেষণাপত্র প্রকাশ ও গবেষণার সুযোগ পাবেন। চুক্তিতে যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থাও রাখা হয়েছে। উভয় প্রতিষ্ঠান একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও কাজ করবে, যা আন্তর্জাতিক অনুদান আহরণ এবং সেমিনার ও কর্মশালা আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই চুক্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক গবেষণার বিষয়গুলোকে। এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এআইটির সঙ্গে এই সমঝোতার ফলে মাভাবিপ্রবির বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬