শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সংযুক্ত প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রথম শ্রেণিতে ভর্তি হতে হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে।
নতুন নিয়মে ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য এলাকার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ভর্তি কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের তথ্য আগেভাগেই নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে গণ্য হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার পূর্ণমান ও সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তির পরীক্ষা হবে ৫০ নম্বরের, যার সময় এক ঘণ্টা। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ১০০ নম্বর, যার সময় দুই ঘণ্টা। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। নবম শ্রেণিতে আবেদনের যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ছয় থেকে সাত বছরের মধ্যে। অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইনে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি বাধ্যতামূলক। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।
ভর্তিতে বিভিন্ন কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ১ শতাংশ আসন বরাদ্দ থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। কোনো কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সেই আসনগুলো সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বদলির তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করলে, নতুন কর্মস্থল ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের কাছের কোনো বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এ ক্ষেত্রে প্রতি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি ফরমের ফি বাবদ প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে, যারা ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ ও অনিয়ম প্রতিরোধে কাজ করবে। নীতিমালায় ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬