আন্তর্জাতিকআন্তর্জাতিক

ভারতে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক বক্তব্য বাড়ছে, নীরব প্রশাসন

২০২৬ সালের প্রথম নয় মাসে ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে চার শতাধিক বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত করেছে এপিসিআর। সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতা বৃদ্ধির প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মুসলিম ও খ্রিষ্টানদের কেন্দ্র করে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে। এসব উসকানিমূলক বক্তব্যের সঙ্গে জড়িত অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তি। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং চার রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন।

এপিসিআরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একই সময়ে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। এই দুই ধরনের ঘটনা মিলিয়ে গত নয় মাসে মোট ৪০৫টি বিদ্বেষমূলক কর্মকাণ্ড চিহ্নিত করা হয়েছে। ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের মধ্যে ৩৩টিই দিয়েছেন সরকারি পদে থাকা ব্যক্তিরা। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এত ঘটনার পরও এসবের বিপরীতে মাত্র ছয়টি এফআইআর বা প্রাথমিক তথ্য প্রতিবেদন দায়ের হয়েছে এবং কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। রায়বেরেলির একটি সমাবেশে সহিংস বক্তব্যের ঘটনায় তাদের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হননি। সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে কেবল তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ৭ ও ৮ মার্চ সহিংস বক্তব্যের সংখ্যা বাড়ে।

প্রতিবেদনে দিল্লির উত্তম নগরের ঘটনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গত মার্চ মাসে হোলির দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে ২৬ বছর বয়সি এক তরুণ নিহত হন। এরপরই উত্তম নগরের জেজে কলোনিতে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক প্রচার ও সহিংসতার আহ্বান ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১১০টি ভিডিও ক্লিপ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে এপিসিআর। যার মধ্যে ৬০টিতেই মুসলিমদের হত্যা, গুলি কিংবা পুলিশের কথিত ‘এনকাউন্টারে’ হত্যার মতো উসকানিমূলক দাবি জানানো হয়েছে। ঈদের সময় আটক হওয়া শতাধিক ব্যক্তির বেশির ভাগই উত্তম নগরের বাইরের বাসিন্দা ছিলেন। উত্তম নগরের ঘটনা ঘিরে ১৭ দিনের উত্তেজনা। ৪ মার্চ হোলির দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। ৫ মার্চ থেকে মুসলিমবিরোধী ভিডিও ছড়াতে শুরু করে। ওই দিন অভিযুক্ত পরিবারের একটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। ৮ মার্চ দিল্লি পৌর করপোরেশন অভিযুক্ত পরিবারের বাড়ির একাংশ ভেঙে দেয়। ৯ মার্চ এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়।

উত্তম নগরের উত্তপ্ত পরিস্থিতির পেছনে সক্রিয় ভূমিকা ছিল হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড শাখার সভাপতি ললিত শর্মাসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের। একটি ভিডিওতে ললিত শর্মাকে পুলিশের মাধ্যমে মুসলিমদের গুলি করার প্ররোচনা দিতে শোনা গেছে। এসব ভিডিওর অধিকাংশের উৎস উত্তম নগর নয়; দেরাদুন, মিরাট, রায়বেরেলি ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে সেখানে এসব বক্তব্য দিয়েছেন। অথচ পুলিশ এলাকাটিতে কঠোর নিরাপত্তার কথা জানালেও এই বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো এফআইআর নথিভুক্ত করেনি। তাদের বক্তব্য ও ভিডিওর সংখ্যা প্রায় ৫০। বাকি পাঁচজন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অথবা সামাজিকমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি বিধায়ক নীতেশ রানে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে মুসলিমদের নিয়ে অন্তত নয়টি বক্তব্য ও একটি ঈদসংক্রান্ত নেতিবাচক মন্তব্য করেন। ৬ মার্চ বজরং দল ও ভিএইচপি উত্তম নগর থানার সামনে বিক্ষোভ করে।

রাজনৈতিক নেতাদের মধ্যে ১১টি বক্তব্য মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পর্যায়ের। তালিকায় রয়েছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্য, আসামের হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। এছাড়া ১৪ মার্চ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যেও বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ উঠে এসেছে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের ২৫টি উসকানিমূলক বক্তব্যও এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বক্তব্যদাতাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতারাও। ১৪ মার্চ কলকাতায় এক বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জনসংখ্যার বিন্যাস পরিবর্তনে ‘অনুপ্রবেশকারীদের’ ভূমিকার কথা বলেন। মার্চে পশ্চিমবঙ্গ ও আসামে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিশ্লেষণে দেখা গেছে, ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৭টিতে সরাসরি সহিংসতায় উসকানি দেওয়া হয়েছে অথবা হিন্দুদের অস্ত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলিমদের 'অনুপ্রবেশকারী' বা 'বাংলাদেশি' বলে আখ্যায়িত করা হয়েছে। খ্রিষ্টানদের লক্ষ্য করে চারটি বিদ্বেষমূলক বক্তব্যের অধিকাংশেই ধর্মান্তর নিয়ে হুমকি দেওয়া হয়। বারো জন নিয়মিত বক্তব্যদাতাকে চিহ্নিত করেছে এপিসিআর, যাদের মধ্যে সাতজনই সরকারি পদে অধিষ্ঠিত। ১৬টিতে তাদের ‘সাপ’, ‘কীটপতঙ্গ’ ও ‘আবর্জনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর ১২টিতে বিভিন্ন অপরাধকে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে ১২ জন নিয়মিত বক্তব্যদাতাকে চিহ্নিত করেছে এপিসিআর।

দিল্লি হাইকোর্ট ১৯ মার্চ পুলিশকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে ঈদ উদ্‌যাপনের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর আগেই উত্তম নগরের ভিডিওগুলোতে মুসলিম শিশু ও পরিবারের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছিল। ১৬টি ক্লিপে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার কথা বলা হয়, আবার ১১টিতে মুসলিমদের এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি তোলা হয়। ১৬টি ভিডিওতে তাদের পশুর সঙ্গে তুলনা করে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে। প্রায় এক-চতুর্থাংশ ভিডিওতে পুলিশ ও দিল্লি সরকারকে মুসলিমদের রক্ষার অভিযোগে আক্রমণ করা হয়। আরো কিছু ভিডিওতে মুসলিমদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি ওঠে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রতিবেদনে সমালোচনা রয়েছে। এপিসিআর ২৪টি সংবাদ প্রতিবেদন ও অনলাইন কনটেন্ট পর্যালোচনা করেছে। এর মধ্যে সুদর্শন নিউজ, অপইন্ডিয়া ও রিপাবলিক ভারতের মতো মাধ্যমের কনটেন্টে উত্তেজনা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। ১১০টি ভিডিওর মধ্যে ৭৯টি ইনস্টাগ্রামে, ২৫টি এক্সে, পাঁচটি ফেসবুকে এবং একটি ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস এসব বক্তব্য প্রচারের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে, পুলিশ যেন অভিযোগের অপেক্ষায় না থেকে স্বতঃপ্রণোদিতভাবে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়। বারবার বিদ্বেষ ছড়ালেও নেই কার্যকর ব্যবস্থা।

নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার হুঁশিয়ারিও ছিল। কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসে এপিসিআর মাত্র একটি স্বতঃপ্রণোদিত এফআইআরের তথ্য পেয়েছে, যা ২৩ জুন মধ্যপ্রদেশের সিওনি মালওয়া থানায় দায়ের করা হয়।

বিদ্বেষমূলক বক্তব্যের কারণে সাধারণ মানুষের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক এলাকায় মুসলিম মালিকানাধীন দোকানপাট বন্ধ রাখতে হয়েছে, কিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে এবং ঈদের স্বাভাবিক আনন্দও বিঘ্নিত হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এপিসিআর ঘটনার জবাবদিহি নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নথিভুক্ত ও প্রচারকারীদের নিরাপত্তা প্রদানের জোর দাবি জানিয়েছে।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারতে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক বক্তব্য বাড়ছে, নীরব প্রশাসন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত