জাতীয়
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সফরের প্রাক্কালে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সক্রিয় সমর্থন অব্যাহত রাখার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোগানকে বিশেষ কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্যও তিনি তুরস্কের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জাতিসংঘের প্ল্যাটফর্মসহ ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন রোহিঙ্গা সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ এবং যৌথ বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে দুই দেশের উচ্চপর্যায়ে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও নিয়মিত আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের চমৎকার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর অংশীদারিত্ব ও শক্তিশালী ভূমিকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। কপ-৩১ সম্মেলনের সফল আয়োজনের জন্য এসময় তুর্কি সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ টেনে পারস্পরিক সহযোগিতার অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬