জাতীয়
ফেনী সদরে মধ্যরাতে সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা ও ককটেল ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় এসব ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, পেট্রল বোমা কিংবা ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি, কেবল কাচের বোতল ছোড়া হয়েছিল।
পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, গভীর রাতে সালাউদ্দিন মোড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে প্রধান ফটকের সামনে থামেন। এরপর কার্যালয়ের গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা এবং একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যান। পরে মঙ্গলবার রাত ১১টার পর এ ঘটনার একটি ভিডিও ক্লিপ এবং জেলা রেজিস্ট্রি অফিসের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ দিয়ে ফেনী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, কার্যালয়ের সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য দেখা গেলেও জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার পর থেকে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে জেলা রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ছড়িয়ে পড়া ছবিকে অসত্য বলে দাবি করেছেন ফেনী সদর উপজেলা সাব-রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম।
সার্বিক বিষয়ে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে কেউ একটি কাচের বোতল ছুড়েছিল। নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে কাচের টুকরা সংগ্রহ করেছে। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে কোনো প্রকার বিস্ফোরণের আলামত মেলেনি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, ঘটনার একই রাতে ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ঝটিকা মিছিল ও শোডাউন করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ কয়েকটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬