মাদকমাদক

ধুনটে বসতবাড়িতে মিলল দেড় কেজি গাঁজা, গ্রেপ্তার ১

আব্দুস সালাম

বগুড়ার ধুনটে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম সরকার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম ওই গ্রামের মৃত মোজা সরকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি দল আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

M

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ধুনটে বসতবাড়িতে মিলল দেড় কেজি গাঁজা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম সরকার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম ওই গ্রামের মৃত মোজা সরকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি দল আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

M

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত