শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন নির্দেশনায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, আসন বিন্যাস, পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে প্রথম শ্রেণিতে আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর থেকে ৭ বছরের কম হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা রাখা হয়েছে। শিক্ষাবর্ষ পঞ্জিকা ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের বেশি হবে না।
ভর্তি পদ্ধতির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য বাধ্যতামূলকভাবে ডিজিটাল লটারি পরিচালনা করতে হবে এবং একই সাথে সমসংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির খালি আসনগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষা (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০) ১ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে। চতুর্থ থেকে নবম শ্রেণির ক্ষেত্রে ১০০ নম্বরের পরীক্ষায় (বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০) ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি নিয়ে নীতিমালায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য অন্তত ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১,০০০ টাকা, জেলা সদরের পৌর এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ মোট সর্বোচ্চ ১০,০০০ টাকা আদায় করা যাবে।
নীতিমালায় বিভিন্ন কোটার ভিত্তিতে আসন সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর বা সহোদরাদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬