সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং চলাকালে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ট্রেনের বেশ কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
সূত্র জানায়, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুনের শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এই দুর্ঘটনার কারণে ট্রেনটি এক ঘণ্টা বিলম্ব নিয়ে আখাউড়া স্টেশন ছেড়ে যায়। এদিকে, আরএনবি ইনচার্জ জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন যে, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করতে সক্ষম হয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬