সারাদেশসারাদেশ

ধুনটে ওয়াজ মাহফিলের বিরোধে স্কুলছাত্রকে পিটিয়ে আহত

প্রতিকী ছবি

বগুড়া ধুনটে ওয়াজ মাহফিলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার জেরে রিয়াদ হোসেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

আহত রিয়াদ হোসেন শেহুলিয়াবাড়ি গ্রামের বরকত আলীর ছেলে। সে খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে শেহুলিয়াবাড়ি উলুমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলাকালে রিয়াদ ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার গোলাম রব্বানীর ছেলে জাহিদুল ইসলাম ও তার বন্ধুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় মাতব্বররা সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে উভয় পক্ষ তাতে সম্মতি জানায়।

তবে পরদিন রোববার সকালে বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে খাটিয়ামারী বাজার এলাকায় রিয়াদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জাহিদুল ইসলামের স্বজন ছানোয়ার হোসেন (৪০) বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এ সময় জমিতে কাজ করতে থাকা রিয়াদের বাবা বরকত আলী ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্বজনরা আহত রিয়াদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

রিয়াদের বাবা বরকত আলী শেখ বলেন, তাঁর ছেলেকে বিনা কারণে মারধর করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে ছানোয়ার হোসেন বলেন, ওয়াজ মাহফিলে রিয়াদের বন্ধুরা মিলে জাহিদুল ইসলামকে মারধর করেছে। এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের জের ধরে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

M

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ধুনটে ওয়াজ মাহফিলের বিরোধে স্কুলছাত্রকে পিটিয়ে আহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত