সারাদেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আব্দুল আলীম সরকার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সলঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
M

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬