রংপুররংপুর

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিবাদে এনসিপির বিশাল মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার সন্ধ্যায় শহরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে। নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি জিলা স্কুল মোড়, ধাপ লালকুঠি, মেডিকেল মোড়, প্রেসক্লাব চত্বর এবং শাপলা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা 'ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান', 'যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান' এবং 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'-এর মতো বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালীন জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই নিষিদ্ধ সংগঠনটি বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালে এসেও ফ্যাসিবাদী শক্তিগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণের ঐক্যের মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিন্তু ২০২৬ সালে এসেও আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্যাসিবাদী শক্তি আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। আমরা তাদের স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই-জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।

সরকারের সমালোচনা করে আল মামুন বলেন, সরকারি দলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের সদস্যদের আশ্রয় দিচ্ছে, যা ভবিষ্যতে সরকারের জন্যই বিপদজনক হতে পারে। জুলাইয়ের যোদ্ধাদের ওপর বারবার হামলা হলেও সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের সমালোচনা করে আল মামুন বলেন, সরকারি দলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের অনেকজনকে আশ্রয় প্রদান করলে, তারাই একদিন এ সরকারের গলার কাঁটা হবে, সেই দিন বেশী দুরে নয়।

কর্মসূচিতে রংপুর জেলা সদস্য সচিব আবু রেজা মো. আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব শরীফ রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে সদর উপজেলার আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, কামরুজ্জামান, শাহিনুর ইসলাম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল বাসেত মারজান, হারুনুজ্জামান হারুন, রাকিবুল ইসলাম, মোতাব্বেরুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন শিমুল এবং রুহুল আমিনসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এদিকে, পৃথক কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর লালবাগ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে লালবাগ মোড়ে শেষ হয়। কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহামুদুল হক মাসুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, সমাজ সেবা সম্পাদক ঈসরাফিল ইসলাম এবং কারমাইকেল কলেজের সাবেক সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Public Voice

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিবাদে এনসিপির বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত