ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ৪টা ৩ মিনিটে আন্তালিয়ায় অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরকারীরা রওনা হন। আন্তালিয়া পৌঁছানোর আগে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে দুই ঘণ্টার একটি যাত্রাবিরতি গ্রহণ করা হয়। সেখান থেকে টার্কিশ এয়ারলাইনসের সংযোগ ফ্লাইটে তারা মূল গন্তব্যে পৌঁছান। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
বিমানবন্দর অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল পর্বে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬