সারাদেশসারাদেশ

বিএনপির পথসভায় হামলা: আ.লীগ-শ্রমিকলীগের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খান ও শ্রমিক লীগ নেতা রুবেল।

বগুড়ার ধুনটে বিএনপির পথসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠান।

এর আগে উপজেলার চৌকিবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ধুনট পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) ও মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। পরে সেখানে আনন্দ-উল্লাস করতে থাকেন।

এ ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

M

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিএনপির পথসভায় হামলা: আ.লীগ-শ্রমিকলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে বিএনপির পথসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠান।

এর আগে উপজেলার চৌকিবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ধুনট পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) ও মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। পরে সেখানে আনন্দ-উল্লাস করতে থাকেন।

এ ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

M

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত