আন্তর্জাতিক
ইসরাইলের ২৬তম নেসেটের বা পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর দিনেই রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। মঙ্গলবার নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরুর দিনেই তিনি ও তার নেতৃত্বাধীন জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পূর্ববর্তী সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় ও প্রশাসনিক সংস্কারগুলো সংশোধন করা। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি যৌথভাবে এসব বিল উত্থাপন করেছে। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিতর্কিত বিচার বিভাগ সংস্কার আইন বাতিল। বিরোধী জোটের অভিযোগ, নেতানিয়াহু সরকার সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশনের বিরোধিতা করছে কেবল নিজেদের নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতে। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।
আইন পরিবর্তনের তালিকায় রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন বাতিল করা, যা ২০২৭ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এটি কার্যকর হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের আইনি পরামর্শ প্রত্যাখ্যান করতে পারতেন। এছাড়া বিচারক নিয়োগ কমিটির কাঠামো পুনরায় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বর্তমানে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বিরোধী দলগুলো চাইছে আইন প্রয়োগকারী সংস্থার ওপর সরকারের বর্ধিত নিয়ন্ত্রণ কমিয়ে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার।
তালিকায় আরও রয়েছে যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিল, ফৌজদারি অভিযোগ থাকা ব্যক্তিদের সরকারি পদে নিয়োগে নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়ম সংক্রান্ত বিতর্কিত আইনটির সংশোধন। উল্লেখ্য, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে, ওই অক্ষমতা বিষয়ক আইনটি কেবল নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল, তাই পরবর্তী নির্বাচন পর্যন্ত এর কার্যকারিতা স্থগিত রাখা হয়।
তালিকায় সামাজিক ও ধর্মীয় বিষয়েও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালুর অনুমতি, বেসামরিক বিয়ের বৈধতা প্রদান, অতি-রক্ষণশীল হারেদি ইহুদিদের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকারের পরিধি বাড়ানো। এই বিলগুলো মূলত ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য রক্ষার দাবির অংশ হিসেবেই দেখছেন প্রস্তাবক দলগুলো।
বিচার বিভাগ সংস্কারের সমর্থকরা দাবি করে আসছিলেন যে, এ ধরনের পরিবর্তনের মাধ্যমে আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব। তবে সমালোচকদের মতে, এই উদ্যোগগুলো দেশটির গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন পার্লামেন্টে এসব বিল পাস হওয়া বা না হওয়া নিয়ে নতুন করে উত্তপ্ত বিতর্কের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬