কৃষি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দুরাম গ্রামে প্রয়োজনীয় সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভুট্টাচাষিসহ স্থানীয় কৃষকরা। সরকারি ডিলার পয়েন্ট থেকে সময়মতো সার না পাওয়ায় বাধ্য হয়ে বাইরের দোকান থেকে অতিরিক্ত দামে সার কিনে জমিতে প্রয়োগ করছেন তাঁরা। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সময়মতো সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষক হামিদুল জানান, তিনি প্রায় ১১ বিঘা জমিতে ভুট্টা চাষ করছেন। আবাদ শুরুর আগে প্রয়োজনীয় সার সংগ্রহের জন্য হরিপুর ইউনিয়নের নির্ধারিত ডিলার পয়েন্টে যোগাযোগ করেন।
সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবাশ্বের ডিলার থেকে সার নিয়ে দেওয়ার কথা বলে তিনিও দিতে পারেননি। সে কারনে প্রয়োজনের সময় সার না পাওয়ায় শেষ পর্যন্ত বাইরের দোকান থেকে চড়া দামে সার কিনে জমিতে প্রয়োগ করে আবাদ শুরু করতে বাধ্য হই।
হামিদুলের অভিযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবাশ্বের ডিলারের কাছ থেকে সার নিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে সময়মতো সার পাওয়া যায়নি। ফলে বাড়তি টাকা খরচ করে সার সংগ্রহ করতে হয়েছে তাঁকে।
শুধু হামিদুল নন, একই গ্রামের আরও কয়েকজন কৃষক সার সংগ্রহে ভোগান্তির কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে ডেলু মিয়া, পিতা মৃত আব্দুল জলিল, ৯ নং ওয়ার্ডের গেন্দুরাম গ্রামের বাসিন্দা। তাঁর জমির পরিমাণ ১২ একর। নয়া মিয়া, পিতা মৃত কাজিম উদ্দিন, তাঁর জমি ৫ একর। অপর কৃষক শফিকুল ইসলাম, পিতা নাল মিয়া, তাঁর জমির পরিমাণ ৭ একর।
কৃষকদের অভিযোগ, কৃষি মৌসুমে সময়মতো সার পাওয়া তাঁদের জন্য অত্যন্ত জরুরি। অথচ ডিলার পয়েন্টে সার সংগ্রহ করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সার পাওয়ার আশ্বাস দিয়ে উপসহকারী কিসে কর্মকর্তা ডিলের পয়েন্টে ডেকে হঠাৎ লোকজন দেখে উধাও হয়ে যায়। পরে তাকে ডিলার পয়েন্টের আশেপাশে খুঁজেও দেখা পাওয়া যায় না।
কৃষকদের দাবি, সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হোক
স্থানীয় কৃষকদের দাবি, সরকারি বরাদ্দের সার প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবে ও ন্যায্যমূল্যে বিতরণ নিশ্চিত করতে হবে। ডিলার পয়েন্টে কী পরিমাণ সার বরাদ্দ ও মজুত রয়েছে, কারা সার পাচ্ছেন এবং বিতরণে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করা প্রয়োজন।
একই সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবাশ্বের এর বিরুদ্ধে অভিযোগ তিনি হরিপুর ব্রিজ পয়েন্টে এসে ওখান থেকে ঘুরে যান বলে দাবি ভুক্তভোগী কৃষকদের।
কৃষকদের প্রশ্ন, সরকারি ব্যবস্থাপনায় সার বিতরণ করা হলেও তাঁরা কেন সময়মতো প্রয়োজনীয় সার পাচ্ছেন না? কৃষকের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন সচল রাখতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।
এ বিষয়ে সংশ্লিষ্ট হরিপুর ইউনিয়নের সার ডিলার ম্যানেজার বলেন ঘরের মধ্যে এখন শুধু এমওপি স্যার রয়েছে, এ মাসের সার বরাদ্দ যা হয়েছে তার জন্য টাকা লাগানো হয়েছে। ডিলার পয়েন্ট নিয়ে চেয়ারম্যানের সঙ্গে একটু মতবিরোধ আছে সমাধান হয়ে গেলে সার নিয়ে আসবো।
এবিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবাশ্বের বক্তব্য নেওয়ার জন্য ✆ করা হলে তিনি রিসিভ করেননি।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬