আইন-আদালতআইন-আদালত

বাঘারপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে

সোমবার (২ নভেম্বর) বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুল শিকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন।

এ ছাড়া মামলায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এজাহারে কয়েকজন আসামিকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বাঘারপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সোমবার (২ নভেম্বর) বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুল শিকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন।

এ ছাড়া মামলায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এজাহারে কয়েকজন আসামিকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত