রাজনীতি
খাগড়াছড়ি,রামগড়ের রাজনীতিতে নতুন গতিতে উপজেলা ও পৌর বিএনপি পথচলা
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৬ | রামগড়
দীর্ঘ প্রতীক্ষার পর খাগড়াছড়ির রামগড়ের রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একযোগে ঘোষণা করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটি। এর মধ্যে রয়েছে রামগড় উপজেলা বিএনপি ও রামগড় পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) রামগড় উপজেলা শাখার ৭৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
নতুন কমিটি ঘোষণার পর থেকে রামগড় উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রথম ধাপ: রামগড় উপজেলা বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রামগড় উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন—
সভাপতি: জনাব মোঃ জসিম উদ্দিন (MD Jashim Uddin)
সাধারণ সম্পাদক: জনাব সাফায়েত মোর্শেদ ভূঁইয়া (Safaet Morshed Bhuyan Mitu)
সাংগঠনিক সম্পাদক: জনাব শাহ আলম বাদশা
সাংগঠনিক সম্পাদক: জনাব আলিম উল্লাহ (Alim Ullah)*
নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, “আমাদের উপর দল যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমরা জীবন দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে রামগড় উপজেলা বিএনপিকে একটি মডেল সংগঠনে রূপান্তরিত করব।”
সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু বলেন, “এই কমিটি তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত। আগামীতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রামগড় উপজেলা বিএনপি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”
দ্বিতীয় ধাপ: রামগড় পৌর বিএনপি
উপজেলার পাশাপাশি রামগড় পৌর বিএনপিরও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত পৌর কমিটির নেতৃত্বে—
সভাপতি: জনাব বাহার উদ্দিন (Bahar Uddin)
সাধারণ সম্পাদক: জনাব সাফায়েত উল্ল্যাহ (Safayet Ullah)
সাংগঠনিক সম্পাদক: জনাব মোহাম্মদ ইলিয়াস (Muhammad Elias)
পৌর বিএনপির নতুন নেতৃত্ব পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অন্যদিকে বিরুদ্ধি দল এনসিপি মেয়াদ শেষে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটির সৃকৃতিতে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) রামগড় উপজেলা শাখার ৭৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব হারুনুর রশিদ।
নবমনোনীত আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, “বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি কাজ করছে। রামগড়ের সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকব।”
প্রতিক্রিয়া:
তিনটি কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬