সারাদেশ
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আমির সাদেকুর রহমান, বিএনপি নেতা মজনু খন্দকার, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রুমেন, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম খান শান্তি, উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক ও শুভ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল আলম ভূঁইয়া স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী এবং সাংবাদিকেরা।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় যুব দিবস উপলক্ষে কেন্দুয়ায় আগামী সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬