ক্যাম্পাসক্যাম্পাস

চবির চকোরীর নতুন কার্যনির্বাহী কমিটি: সভাপতি বখতিয়ার, সম্পাদক তুলহান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত চকরিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া’ (চবির চকোরী)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বখতিয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ তামজিদ আমিন তুলহান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোছাইন মাহী, অর্থ সম্পাদক পদে মোস্তফা গালিব শিহাব, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল আবিদ, ক্রীড়া সম্পাদক পদে ফজলুল নওশাদ তোহা, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে সৃষ্টি দাশ এবং প্রচার সম্পাদক পদে তানজিরুল কবির।

নির্বাচন চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংগঠনটির প্রধান শিক্ষক উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রধান শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ, প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. নুরুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিমুল হক।

নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, চবির চকোরীর আগত নতুন নেতৃত্ব শিক্ষাবান্ধব ও মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে চকরিয়ার এত শিক্ষার্থীকে একসঙ্গে দেখে আমি আনন্দিত। এত সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়ার জন্য চকরিয়ার শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ বলেন, চবির চকোরীতে ছাত্রীদের অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে। পাশাপাশি সবাই যেভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচনে ভোট দিচ্ছে, তা সত্যিই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চবির চকোরীর নতুন কার্যনির্বাহী কমিটি: সভাপতি বখতিয়ার, সম্পাদক তুলহান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত