আইন-আদালত
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগেও গত বছরের ২৬ জানুয়ারি একই মামলায় অভিযোগ গঠনের সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তখন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন এবং সেখানে অ্যালকোহল পান করেন। নাসির উদ্দিনের দাবি, পরীমনি ও তার সহযোগীরা নামীদামি ক্লাবে নিয়মিত অ্যালকোহল পান করে মূল্য পরিশোধ করেন না। এছাড়া, তিনি পরিচিত পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬