অন্যান্যঅন্যান্য

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে ত্যাগীদের মূল্যায়নের তাগিদ নেতাদের

ধুনট ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

বগুড়ার ধুনটে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য ছিল নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আগামী দিনেও তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিয়ে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, যুবদল নেতা জনাব আলী, এমানুর রহমান, রহমত আলী, রেজাউল করিম, সৈকিন আহমেদ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান,রেজাউল করিম রুবেল, শামীম আহমেদ, সেলিম রেজা, রাজু আহমেদ, মনিরুল ইসলাম মিনহাজ, আমিনুর ইসলাম, শাহিন আলম, হিরো আলম, মাসুদ রানা, এনামুল হক, আব্দুল ওয়াহেদ, লোকমান হোসেন, মুকুল হোসেন।

Public Voice

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে ত্যাগীদের মূল্যায়নের তাগিদ নেতাদের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য ছিল নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আগামী দিনেও তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিয়ে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, যুবদল নেতা জনাব আলী, এমানুর রহমান, রহমত আলী, রেজাউল করিম, সৈকিন আহমেদ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান,রেজাউল করিম রুবেল, শামীম আহমেদ, সেলিম রেজা, রাজু আহমেদ, মনিরুল ইসলাম মিনহাজ, আমিনুর ইসলাম, শাহিন আলম, হিরো আলম, মাসুদ রানা, এনামুল হক, আব্দুল ওয়াহেদ, লোকমান হোসেন, মুকুল হোসেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত