ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘সুরে বিদ্রোহে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাকসু ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও চাকসু সাময়িকী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি। সঞ্চালনা করেন সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফ। এ ছাড়া চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ সংশ্লিষ্ট সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প, সত্তা ও দর্শন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে গত ২৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি বিভাগে অংশ নেওয়া প্রায় ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, নজরুল গান-কবিতার মাধ্যমে আমাদের মাঝে জীবিত হয়ে আছেন। তার চিন্তা, মনন, কর্ম কিভাবে আরো ছড়িয়ে দেয়া যায়, সে বিষয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর বলেন, প্রতিযোগিতাটি নজরুলের চেতনাকে ধারণ করার, তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এবং আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার একটি ছোট্ট প্রয়াস।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬