অন্যান্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছাপড়হাটী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এফ আই জাহাঙ্গীর মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় এফ আই জাহাঙ্গীর মন্ডল বলেন শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই উৎসব নয়, এটি আজ আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান কাল থেকে বাঙালি সমাজে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছে। আমাদের এই সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে।
তিনি আরও বলেন, ছাপড়হাটী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধিশালী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই উৎসবের আনন্দ প্রতিটি ঘরে ঘরে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি আরও বলেন, উৎসব চলাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান এবং প্রতিটি মণ্ডপের সার্বিক সাফল্য ও সুন্দর পরিবেশ এবং উৎসবমুখর এই আবহে ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬