ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪ শতাধিক নারী শিক্ষার্থীকে নিয়ে নবীন বরণ সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ক্রেস্ট, কলমদানি, বুকমার্ক, হাইলাইটার, বইসহ বিভিন্ন উপহার ও স্মারক গিফট করে।
চবি ছাত্রীসংস্থার প্রচার সম্পাদিকা তাওফিকা রহমান ও মাহারিয়া বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চবির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সংগঠনের নেত্রী ডা. রিফাহ রায়হানা।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনে আবাসন, পড়াশোনা কিংবা ব্যক্তিগত সমস্যায় কোনো ছাত্রী যেন নিজেকে একা মনে না করেন, সে লক্ষ্যে আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা আমাদের অঙ্গীকার। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নবীন ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এর আগে পবিত্র কুরআন পাঠের মধ্যদিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইসলামি ছাত্রীসংস্থার চবি শাখার সেক্রেটারি ও বর্তমান চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। অনুষ্ঠানের মাঝে সাংস্কৃতিক পর্বে পরিবেশনা উপস্থাপন করে ‘পারাবার শিশুশিল্পী গোষ্ঠী’।
অতিথিরা তাদের বক্তব্যে নবীন ছাত্রীদের বিশ্ববিদ্যালয় জীবনে সঠিক অ্যাকাডেমিক দিক নির্দেশনা অনুসরণ, লক্ষ্যনিষ্ঠ অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনের পরামর্শ দেন। পাশাপাশি, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬