বিদ্যুৎবিদ্যুৎ

নেত্রকোণায় প্রথমবার সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন, নতুন সম্ভাবনায় সৌরবিদ্যুৎ

সংগৃহীত

নেত্রকোণা জেলায় প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে একক ফেজের (সিঙ্গেল ফেজ) নেট মিটার। এর মাধ্যমে সৌরবিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে। জেলায় এ প্রযুক্তির প্রথম সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আলমগীর চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দুয়া পৌর সদরের টেঙ্গুরী (আমলীতলা) এলাকায় অবস্থিত অমি ও অভি পোল্ট্রি ফার্মে এ নেট মিটার সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংযোগ চালু করে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী ওমর ফারুক। নেট মিটারিং প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিজের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারেন। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম প্রকৌশলী ওমর ফারুক বলেন, নেট মিটারিং ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ব্যবস্থায় গ্রাহক নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। নেত্রকোণা জেলায় প্রথম এ ধরনের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি গ্রাহক মো. আলমগীর চৌধুরীকে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শেখ ফরিদ উদ্দীন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সদস্য মাজহারুল ইসলাম উজ্জ্বল, মো. রুকন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নেত্রকোণায় প্রথমবারের মতো এ সংযোগ চালুর মধ্য দিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Public Voice

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় প্রথমবার সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন, নতুন সম্ভাবনায় সৌরবিদ্যুৎ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত