আইন-আদালত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় যানবাহন তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপনে বাধা দিয়ে পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে বগুড়ার ধুনট উপজেলায়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী এলাকায় পাকা সড়কে যানবাহন তল্লাশির জন্য চেকপোস্ট বসায় ধুনট থানা পুলিশ। এ সময় মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) এবং চরপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫) সরকারি কাজে বাধা প্রদান করেন।
ঘটনার সময় পুলিশ চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলা দেন। অপর একটি যানবাহনের কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক তা ছেড়ে দেন। এ সময় মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে সঙ্গে নিয়ে চেকপোস্টে এসে পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেন এবং চেকপোস্ট না বসানোর জন্য বলপ্রয়োগ করতে থাকেন।
একপর্যায়ে তারা কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি কিলঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ধুনট থানায় জানানো হলে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় সোমবার রাতেই নিজ নিজ বাড়ি থেকে মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬