অন্যান্যঅন্যান্য

আমাদের বিভেদের সুযোগ হাসিনাকে নিতে দেয়া যাবে না: শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত আলোচনা সভায় পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সস্তা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের বিভেদের সুযোগ হাসিনাকে নিতে দেয়া যাবে না। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের লেক খননের উদ্যোগ নেয়ার ঘোষণাও দেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিবির-ছাত্রদল মারামারি করছে। এটা শেখ হাসিনার জন্য একটি সুযোগ। তিনি যদি এই সুযোগে ঢুকে পড়তে পারেন— এমন আগ্রহ তার আছে। কিন্তু বাস্তবতা হলো, শেখ হাসিনার ফেরার মতো কোনো সুযোগ নেই। তিনি এমন অপকর্ম করেছেন যে বাংলাদেশে তার আর স্থান হওয়ার সুযোগ আমি আমার জীবদ্দশায় দেখি না।

তিনি বলেন, সস্তা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এক দল আরেক দলকে দোষারোপ করার রাজনীতি চলতে থাকলে সেই সুযোগ হাসিনা নেবে। এজন্যই বলছি, হাসিনাকে কোনো সুযোগ দেয়া যাবে না।

এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক খননের ঘোষণা দিয়ে বলেন, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের লেক খননের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই একটি কারিগরি দল ক্যাম্পাসে এসে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে লেক খননের কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪-এর দেড় হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করতে চাইলে অকারণে বৈষম্য ও বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। কোনো অহংকারই ভালো নয়, সেটি ইবাদতের হোক কিংবা চেয়ারের। শহীদদের প্রতি দায়বদ্ধ থাকলে এখানেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন।

তিনি বলেন, সবকিছুরই শেষ আছে। তারুণ্যের কাছেই শেষ পর্যন্ত পৃথিবীর ফয়সালা হয়ে যায়। জুলাইয়ের যোদ্ধারা ওপারে ভালো থাকুক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মো. শামছুল আলম এবং প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আমাদের বিভেদের সুযোগ হাসিনাকে নিতে দেয়া যাবে না: শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত