সারাদেশ
বগুড়ার ধুনটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ছিনতাই, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের ইছামতী হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ছিনতাই, চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আলোচনায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন।
সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের হাতে সরকারি সহায়তার চাল ও কাপড় বিতরণ করেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এ ছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বেলাল হোসেন বাবু, মাসুদুল হক বাচ্চু, সোনিতা নাছরিন, আনোয়ারুল ইসলাম, হাসানুল করিম পুটু, আব্দুল কাদের ও নুরুন্নবী আকন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬