ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাহিত্যচর্চা, জ্ঞানবিকাশ ও সৃজনশীল মননের বিকাশে কাজ করা সংগঠন ‘জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চা’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইরাধন তঞ্চঙ্গ্যা।
নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, সাহিত্যপ্রীতি, গবেষণামনস্কতা ও মুক্তবুদ্ধির চর্চা আরও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি রত্নারেখা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নিপন চাকমা, দপ্তর সম্পাদক মায়া মারমা, উপ-দপ্তর সম্পাদক পাইচিং উ মারমা, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক এডিসন চাকমা, সহ-সাহিত্য ও পাঠচক্র সম্পাদক অংক্রা মার্মানী, অর্থ সম্পাদক দিবা মণি বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক মাকিং চাকমা, প্রচার সম্পাদক সৈকত দাশ, সহ-প্রচার সম্পাদক পরমতপ চাকমা, সংবাদ ও প্রকাশনা সম্পাদক পারমী চাকমা, কুইজ ও প্রতিযোগিতাবিষয়ক সম্পাদক সুপনিকা তঞ্চঙ্গ্যা, পত্রিকা ও প্রশিক্ষণ সম্পাদক শুভময় তঞ্চঙ্গ্যা, ক্যারিয়ার ও গবেষণা সম্পাদক অমর কান্তি তঞ্চঙ্গ্যা এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মংনুচিং মারমা।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাক্যরত্ন ভিক্ষু, রনি বাবু তঞ্চঙ্গ্যা, থোয়াইহ্লাপ্রু মারমা, ডেবিস চাকমা ও তুষিত তপস্বী চাকমা।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত পাঠচক্র, সাহিত্যসভা, আলোচনা সভা, সেমিনার, কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতা, প্রকাশনা এবং প্রশিক্ষণমূলক আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নবগঠিত কমিটির সদস্যরা সাহিত্য, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও গবেষণার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সৃজনশীল ও মননশীল পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে শিক্ষার্থী, লেখক, কবি, গবেষক ও সাহিত্যপ্রেমীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
নতুন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও জ্ঞানচর্চার পরিসর আরও বিস্তৃত হবে এবং নতুন লেখক ও সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংগঠনটির।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬