ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চাকসু ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও সিরাত গ্রন্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি। তিনি বলেন, রাসুল (সা.) মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনাদর্শ অধ্যয়ন করে সেই অনুযায়ী জীবন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর বলেন, সিরাত পাঠ প্রতিযোগিতার সার্থকতা তখনই আসবে, যখন অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের আচরণ ও কাজে প্রতিফলিত হবে।
প্রতিযোগিতার নিবন্ধন চলে ২৬ থেকে ৩১ আগস্ট। ৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে প্রায় ৪০০ জন অংশ নেন। সেখান থেকে নির্বাচিত ১০০ জন ১৫ সেপ্টেম্বর সরাসরি লিখিত চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬