সারাদেশসারাদেশ

৮ বছরের শিশুকে বলাৎকার, ভ্যানচালক আটক

৮ বছরের শিশুকে বলাৎকার, ভ্যানচালক আটক
অভিযুক্ত হাবিল।

বগুড়ার ধুনট উপজেলায় ৮ বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক ভ্যানচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় এই মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আসামি হাবিল হোসেন (২০) নামের ওই ভ্যানচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হাবিল উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের চপল আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটি ধুনটের চিথুলিয়া গ্রামের একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর খেলার জন্য সে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে যায়। এ সময় ভুক্তভোগী শিশু ও তার ১০ বছর বয়সী খেলার সঙ্গীকে ঘুরিয়ে আনার কথা বলে ভ্যানে তুলে নেন ভ্যানচালক হাবিল হোসেন। এরপর তাদের যমুনা নদীর তীরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ৮ বছর বয়সী শিশুটিকে বলাৎকার করেন তিনি।

এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে হাবিল তাকে ছেড়ে দেন এবং দুই শিশুকে ভ্যানে করে বাড়ির কাছে নামিয়ে দেন। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত হাবিল পালিয়ে যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Public Voice

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৮ বছরের শিশুকে বলাৎকার, ভ্যানচালক আটক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত