ক্যাম্পাসক্যাম্পাস

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সার্বিক পরিস্থিতি, আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে হল প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) হলের টিভি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, হাউস টিউটরবৃন্দ, হলের আবাসিক শিক্ষার্থীসহ অন্যান্য কর্মচারীরা।

সভায় শিক্ষার্থীরা হলের সার্বিক পরিবেশ উন্নয়ন, খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, ফ্রিজের সমস্যা সমাধান, ব্যাডমিন্টন ও শর্ট পিচ ক্রিকেট খেলার মাঠ সংস্কার এবং রিডিং রুমে এসি স্থাপনের দাবি জানান।।

আবাসিক শিক্ষার্থী আবদুল মালেক বলেন, ‘একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সুন্দর, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হল প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফ্রিজের সমস্যা সমাধান, ব্যাডমিন্টন ও শর্ট পিচ ক্রিকেট খেলার মাঠ সংস্কার এবং রিডিং রুমে এসি স্থাপনের বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব সুযোগ-সুবিধা কোনো বিলাসিতা নয়; বরং শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন, শারীরিক ও মানসিক সুস্থতা এবং পড়াশোনার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে গরমের সময়ে রিডিং রুমে দীর্ঘক্ষণ পড়াশোনা করা কষ্টসাধ্য হয়ে ওঠে। একইভাবে, খেলাধুলার উপযুক্ত পরিবেশ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম বলেন, ‘হলের শিক্ষার্থীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ শোনা হয়েছে। সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হলের নিরাপত্তা, ডাইনিং, পরিচ্ছন্নতা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি সম্পূর্ণ র‍্যাগিং ও মাদকমুক্ত হল গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতায় বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করে শিক্ষার্থীবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Public Voice

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত