সাহিত্য
লোকজ সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত নেত্রকোণার কেন্দুয়ায় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কেন্দুয়া লোকজ সাহিত্য আসর-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কাশফুলের শুভ্রতা ও শরৎ কথা’ শীর্ষক আলোচনা সভা।
শুক্রবার (৯ অক্টোবর) কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে আসা গল্পকার ও রবীন্দ্রসংগীতশিল্পী বেলা দত্ত।
আলোচনায় আবেগাপ্লুত বেলা দত্ত বলেন, “৬০ বছর পর জন্মভূমি বাংলাদেশের মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাব, তা ভাবতেও পারিনি।”
তাঁকে দেওয়া সম্মান ও ভালোবাসার জন্য কেন্দুয়া লোকজ সাহিত্য আসর এবং কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি, কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা এবং বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক কবি আবুল বাসার তালুকদার।
কবি ও সাংবাদিক মো. কোহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসাস কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া হাবুল, কবি মো. শাহাবুল কাদির ভূঞা, সাংবাদিক মো. মহিউদ্দিন সরকার, কবি মঞ্জুরা আক্তার লিলি, কবি জাহাঙ্গীর আলম উজ্জ্বল, গীতিকার বাবুল মিয়া, কবি ও সাংবাদিক রোকন উদ্দিন, চিন্তা জগৎ মানবিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি মো. শাহ আলম তালুকদার এবং পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস।
আলোচনায় বক্তারা শরতের প্রকৃতি, কাশফুলের শুভ্রতা, বাংলা সাহিত্য-সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন। এ ধরনের সাহিত্য আসর মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তাঁরা মত প্রকাশ করেন।
সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চায় নিবেদিত কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের এ আয়োজন সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬