ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোছাম্মৎ সাজেদা ইসফাত রহমান সামান্তা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনাইদ হোসেন শান্ত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার ট্যালেন্ট স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে উম্মে সালমা হিমি, সহ-সভাপতি হিসেবে মো. সাব্বির মাহোসেন ও ঐতিহ্য দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে শিপ্রা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম প্রধান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মিথিলা মল্লিক লিলি দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া অর্থ সম্পাদক আফরুনা হক উষা, অনুষ্ঠান সম্পাদক নাজনীন নাহার সাদী, সহ-অনুষ্ঠান সম্পাদক মোহাম্মদ আবদুল করিম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহফুজুল হক তুষার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিদওয়ানুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দা নাফিসা তাবাসসুম এবং সহ-দপ্তর সম্পাদক সিরি পাত্র দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইব্রাহিম খলিল, আফনান, মহাসাইন, পুষ্প, ছানাউর, আনোয়ার, প্রমিতা, নাইং শশী সিং মারমা, রিসপা, জায়েদ ও তাহমিদুর।
সংগঠনের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ। উপদেষ্টা পরিষদে আরও ২৪ জন সদস্য রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সভাপতি মোছাম্মৎ সাজেদা ইসফাত রহমান সামান্তা বলেন, এ দায়িত্ব প্রাপ্তি যেমন সম্মানের, তেমনই এক বিশাল দায়বদ্ধতা। সংগঠনের ঐতিহ্য ও সৌন্দর্য ধারণ করে সবাইকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলাই আমার লক্ষ্য।”
সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন শান্ত বলেন, আমার ওপর আস্থার মর্যাদা রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে আবৃত্তি চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা থাকবে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, বোধন আবৃত্তি পরিষদ ও তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬