বাছাইকৃত
সমাজের অন্যান্য মানুষের মতো তৃতীয় লিঙ্গের সদস্যদেরও সম্মান নিয়ে বাঁচা, নিজেদের কথা বলা এবং নিরাপদে চলাফেরার অধিকার রয়েছে। তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা শুনতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানা এলাকায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তৃতীয় লিঙ্গের সদস্যরা তাঁদের জীবনযাপনের বিভিন্ন সুবিধা-অসুবিধা, সামাজিক সমস্যা ও চলাফেরার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এ সময় সেজুতি (৩২), প্রিয়াঙ্কা (২৪), নুরী (৫০)সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি মো. সাজ্জাদ রোমন তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
এ সময় তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা এবং কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় না করার জন্য সতর্ক করেন। একই সঙ্গে মাদকের সঙ্গে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
ওসি সাজ্জাদ রোমন বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তৃতীয় লিঙ্গের সদস্যদেরও আইন মেনে চলার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরে সেজুতি, প্রিয়াঙ্কা, নুরীসহ উপস্থিত তৃতীয় লিঙ্গের সদস্যরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
পুলিশ ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে এমন মতবিনিময় পারস্পরিক আস্থা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬