ধর্মধর্ম

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রস্ততিমূলক আলোচনার ছবি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা খোকন রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ফায়ার ফাইটার বাবুল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, এনসিপির উপজেলা আহ্বায়ক আল শাহাদাত জিকো এবং পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা খোকন রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ফায়ার ফাইটার বাবুল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, এনসিপির উপজেলা আহ্বায়ক আল শাহাদাত জিকো এবং পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত