অন্যান্যঅন্যান্য

তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি

দেশের তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি শুরু করেছে অগ্রণী  ব্যাংক। নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের অর্থায়ন, পরামর্শ ও প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার আওতায় আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বারহাট্টা পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার এই অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের (পদবি) রহুল আমিন, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক,  উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলামসহ প্রমুখ।

সংশ্লিষ্টরা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসা গড়ে তোলা এবং দেশের অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ব্যবসা, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উৎপাদন ও সেবাখাতে নতুন উদ্যোক্তাদের সম্ভাবনা খুঁজে দেখছে ব্যাংকগুলো। উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা, নতুন উদ্যোগ এবং ইতোমধ্যে ব্যবসা পরিচালনা করছেন- এমন তরুণদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যোগ্য উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি শুরু করেছে অগ্রণী  ব্যাংক। নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের অর্থায়ন, পরামর্শ ও প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার আওতায় আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বারহাট্টা পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার এই অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের (পদবি) রহুল আমিন, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক,  উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলামসহ প্রমুখ।

সংশ্লিষ্টরা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসা গড়ে তোলা এবং দেশের অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ব্যবসা, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উৎপাদন ও সেবাখাতে নতুন উদ্যোক্তাদের সম্ভাবনা খুঁজে দেখছে ব্যাংকগুলো। উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা, নতুন উদ্যোগ এবং ইতোমধ্যে ব্যবসা পরিচালনা করছেন- এমন তরুণদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যোগ্য উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত