ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ক্যাফেটেরিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলী। এছাড়া মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার দে এবং সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাদরুল ইসলাম কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ইয়াছির আরাফাত (তাসকিন),সাধারণ সম্পাদক হিসেবে সাজিদ হাসান জিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল আমিন হোসেন রাজা'র নেতৃত্বে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ম কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম।
নবগঠিত কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা এবং ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ছাত্রকল্যাণ সংগঠন শুধু নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে না; বরং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতার মনোভাব তৈরি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার ৬০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে আরও সুসংগঠিতভাবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬