চিলমারীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শারদীয় দূর্গোৎসব- ২০২৬ উদযাপন উপলক্ষে চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৮/১০/২০২৬ ইং তারিখ উপজেলা পাবলিক হলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপেজলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্তিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, প্রকল্প বাস্তবায়ন অফিসার, জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা আমির নুরে আলম মুকুল, পূজা উদযাপন কমিটির সভাপতি সচিন কুমার বর্মন, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার রায় প্রমূখ। প্রস্তুতিমূলক সভায় এ বছরে উপজেলায় সর্বত্র স্থানে আনন্দ মূখর পরিবেশ বজায় রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার। জামায়াতের উপজেলা আমির নুরে আলম মুকুল বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার " তাই পূজা উৎসবে আনন্দ মুখর পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতার প্রদান করার আশাবাদ ব্যক্ত করেছেন। টিলমারী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সচিন কুমার বর্মন বলেন, এ বছরে উপজেলায় মোট ৩১ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, প্রতিটি পূজা মণ্ডপে সরকারী ভাবে ৬০০কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো জানান, আসন্ন শারদীয় দূর্গোৎসবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে ও আনন্দঘন পরিবেশ বজায় থাকে সে লক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬