কর্পোরেট
খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. রেজাউল করিম (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।
জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে জানান তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাকে সৌজন্যতার খাতিরে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।
কার্যালয়ে আসার পর তাকে আপ্যায়ন করা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি ইউএনওর বদলির প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন এবং টাকার স্বল্পতার কথা বলে এক লাখ টাকা ধার চান। ঢাকায় ফিরে টাকা পরিশোধ করবেন বলেও আশ্বাস দেন।
এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সাথে ফোনে যোগাযোগ করেন। কিন্তু সচিব ওই ব্যক্তি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। বিষয়টি নিয়ে রামগড় থানার ওসির সাথে যোগাযোগ করা হলে ওসি তাকে চেনেন না বলে নিশ্চিত করেন।
পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, "প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। ইউএনও মহোদয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬