অর্থনীতি-ব্যাবসাঅর্থনীতি-ব্যাবসা

স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

অনিবার্য কারণে পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে গঠিত বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। এতে নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের লক্ষ্যে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান। শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো।

চলতি সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব পেশ করার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির দাবি জানান। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবসের সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার তাদের প্রস্তাব দেওয়ার কথা ছিল। বিজিএমইএ’র পক্ষ থেকে এ নিয়ে ইতিবাচক প্রস্তুতির কথা আগে জানানো হয়েছিল। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। তবে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানায় টানা বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সরকারি ঘোষনার পর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। শ্রম আইন সংশোধন করে বর্তমানে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের মাস থেকে। তৎকালীন মজুরি কাঠামোতে ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল পূর্বের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। বর্তমান মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

Public Voice

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত