অর্থনীতি-ব্যাবসাঅর্থনীতি-ব্যাবসা

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

ন্যূনতম মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে মালিকপক্ষ ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া আরও ৮টি কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে মালিকপক্ষ আশুলিয়ার ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকালে কারখানাগুলোর প্রধান ফটকে মালিকপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪০টি কারখানা পুরোপুরি বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ কম্পোজিট মিলস, তাহারাত কম্পোজিট, আনাম গার্মেন্টস, এস-২১ এ্যাপারেলস, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার, নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি, নিউ এইজ অ্যাপারেলস, মানতা অ্যাপারেলস, চান্তিক গার্মেন্টস, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, আজমত এ্যাপারেলস, এনভয় ফ্যাশন ও এনভয় ডিজাইন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে মালিকপক্ষ আশুলিয়ার ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকালে কারখানাগুলোর প্রধান ফটকে মালিকপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪০টি কারখানা পুরোপুরি বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ কম্পোজিট মিলস, তাহারাত কম্পোজিট, আনাম গার্মেন্টস, এস-২১ এ্যাপারেলস, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার, নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি, নিউ এইজ অ্যাপারেলস, মানতা অ্যাপারেলস, চান্তিক গার্মেন্টস, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, আজমত এ্যাপারেলস, এনভয় ফ্যাশন ও এনভয় ডিজাইন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত