আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইসরাইলি হামলায় নিহত গাজা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক মাহমুদ

গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি বিমান হামলায় মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক নামের এক তরুণ ফুটবলার প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ইসরাইলি হামলায় ২০ বছর বয়সি এই ক্রীড়াবিদ নিহত হন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মাহমুদ গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক এবং দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পিএফএ-র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাত ও গণহত্যামূলক অভিযানে এটি ১ হাজার ১৭তম ক্রীড়াসংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে মাহমুদ ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের ফাইনালে মাঠে নেমেছিলেন। গত এক বছরে নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে তার দল রানার্সআপ হয়েছিল। গাজা স্পোর্টস ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোক বার্তায় তাকে ‘কিংবদন্তি গোলরক্ষক’ হিসেবে অভিহিত করেছে। পিএফএর দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি ১ হাজার ১৭তম। বৈষম্যবিরোধী নীতিমালা একাধিকবার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি সংস্থাটি। এর আগে ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের ক্লাব বেইতার জেরুজালেমের ‘ধারাবাহিক ও সুপ্রমাণিত বর্ণবাদী আচরণের’ বিরুদ্ধে আইএফএ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

এই টুর্নামেন্টে অধিকৃত পশ্চিম তীর, গাজা এবং লেবাননের শরণার্থীশিবিরের ২০০টিরও বেশি ক্লাব অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টের আয়োজন নিয়ে পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এটি প্রমাণ করে যে ফিলিস্তিনিরা তাদের জাতীয় ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেনি এবং খেলাধুলাকে আশা ও জীবনের প্রতীক হিসেবে টিকিয়ে রেখেছে। এর আগে শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি মোহাম্মদ নিদাল বারবাক নামের আরেক কিশোর নিহত হয়। আলজাজিরা গত সপ্তাহে টুর্নামেন্টটির ফাইনালের খবর প্রকাশ করেছিল। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরগুলোর ৩৬টি ক্লাব ছিল। তিনটি স্থানে একই সময়ে টুর্নামেন্ট শুরু হয়। তিনি আরো বলেন, ‘খেলাধুলা যে আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে, সেই বিশ্বাসও আমরা হারাইনি।’।

ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের অভিযোগ, ইসরাইলি হামলা গাজার ক্রীড়া অবকাঠামোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়াম জানান, গাজার ৫৬টি ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ফিফার সহযোগিতায় নির্মিত অন্তত ২০টি ছোট ফুটবল মাঠও গুড়িয়ে দেওয়া হয়েছে।

গত মার্চে পিএফএ ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বৈষম্য ও বর্ণবাদী আচরণের দায়ে আন্তর্জাতিক সব সংস্থা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

তবে ফিফার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জনে পৌঁছেছে। একের পর এক খেলোয়াড় ও কর্মকর্তাদের মৃত্যু এবং স্টেডিয়াম ধ্বংসের কারণে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন বর্তমানে গভীর অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ফেডারেশন কর্মকর্তারা। ইসরাইলি ক্রীড়া কর্মকর্তাদের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাজুব বলেন, তিনি গাজায় তিন বছর ধরে চলা গণহত্যার মধ্যে খেলোয়াড়দের নিহত হওয়ার ঘটনা এবং ভূখণ্ডটির বহু ক্রীড়া স্থাপনা ধ্বংসের কথা উল্লেখ করছেন।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইসরাইলি হামলায় নিহত গাজা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক মাহমুদ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত