ঢাকা
গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি রেকর্ড করেন। দায়ের করা এই মামলায় ৩৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর ভোরে কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জির (৪২) নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় জড়ো হন। সেখানে মিলনের বাড়ির সামনে তারা কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
আইন অমান্য করে এবং নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমবেত হয়ে আসামিরা বিভিন্ন নাশকতামূলক অপরাধ সংঘটনের চেষ্টা চালান। এসময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এই ধরনের উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো, ব্যানার টানানো এবং ১০ নভেম্বরের পূর্বঘোষিত দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করাই ছিল তাদের মূল উদ্দেশ্য বলে এজাহারে দাবি করা হয়। মূলত তাদের পূর্বঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। সকল প্রকার মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামিরা জনসম্মুখে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করাসহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর জন্য সমবেত হন।
ঘটনার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পোড়ানো টায়ারের অংশবিশেষ ও জ্বালানি কাঠ জব্দ করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা বর্তমানে অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬