আন্তর্জাতিকআন্তর্জাতিক

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদি আরবে মিশরীয় সেনা মোতায়েন

প্রেসিডেন্ট সিসির সামরিক সহায়তার ঘোষণার কয়েক মাস আগেই সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠায় মিশর। বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির অনুরোধের অনেক আগেই মিশর সেখানে নিজেদের সামরিক শক্তি মোতায়েন করেছিল। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদি আরবকে সহায়তার ঘোষণা দেওয়ার কয়েক মাস আগেই যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ সামরিক সরঞ্জাম দেশটিতে পাঠানো হয় বলে জানা গেছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় আকৃতির পরিবহন বিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত অবস্থানে মিশরীয় নৌযান টহল দিচ্ছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে স্কাইগার্ড-অ্যামুনসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সাজানো হয়েছে। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার ফ্রান্স ২৪-এর সঙ্গে আলাপকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সৌদি আরবে সামরিক উপস্থিতি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে সৌদি আরবের ওপর হামলার পর থেকেই সেখানে মিশরের সামরিক তৎপরতা শুরু হয়, যা বর্তমানে আরও জোরদার করা হয়েছে। গত ২৬ অক্টোবর মিশরের পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সৌদি আরবকে সহায়তার প্রস্তাব পাস হয়। এর আগে ১৭ অক্টোবর সিসি পার্লামেন্টে সেনা পাঠানোর অনুমোদন চেয়েছিলেন এবং পরদিন জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দেয়। গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে মিসরীয় সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি।

তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে মিশরের সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে। একটি পক্ষ সৌদি স্বার্থ ও লোহিত সাগরের নিরাপত্তার খাতিরে অভিযানের পক্ষে থাকলেও, অন্য পক্ষ সরাসরি স্থলযুদ্ধে জড়াতে নারাজ। আপাতত স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। সামরিক কর্মকর্তাদের মতে, বিমান ও নৌ আক্রমণের মাধ্যমেই হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনা সম্ভব। প্রয়োজনে ভবিষ্যতে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে মিশরের ১৯৬২ সালের তিক্ত অভিজ্ঞতার বিষয়টি আলোচনায় বারবার উঠে আসছে। তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের নির্দেশে সেখানে বিশাল বাহিনী পাঠিয়েছিল মিশর, যা অত্যন্ত ব্যয়বহুল ও রক্তক্ষয়ী ছিল। ১৯৭০ সালে সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত দেশটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মিসরের অতীত অভিজ্ঞতাও এ বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, সামরিক মোতায়েনের পাশাপাশি দুই দেশের আর্থিক সম্পর্কের বিষয়টিও নজর কেড়েছে। গত ৩০ অক্টোবর জানা গেছে, মিশরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার আমানতের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। তবে এই আর্থিক সহায়তা ও বর্তমান সামরিক সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদি আরবে মিশরীয় সেনা মোতায়েন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত