কৃষি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধামাইনগর, সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নে ১ হাজার ৪০০ জন করে, ঘুড়কা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন, ধানগড়া ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, নলকা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, পাঙ্গাসী ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৬০০ জন কৃষক এ সহায়তার আওতায় রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬