ভারতভারত

হিন্দু নারীর শেষকৃত্যে দরজা খুলে মানবিকতার নজির মসজিদ কর্তৃপক্ষের

ভারতের কেরালায় ক্যানসারে মৃত ৫২ বছর বয়সি হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে সহায়তার হাত বাড়িয়ে দিল স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সি প্রেমলতা নামের এক হিন্দু নারী মারা যান। ভাড়া বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় তার শেষকৃত্যের জন্য লাশ গোসল করানোসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্যরা সমস্যার সম্মুখীন হন।

এই মানবিক সংকটকালে সাহায্যের জন্য এগিয়ে আসেন পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। তারা মসজিদ প্রাঙ্গণ খুলে দিয়ে পরিবারের সহায়তায় সকল প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে প্রেমলতার দাহকার্য সম্পন্ন করা হয়।

এ ঘটনায় কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম ও বর্ণ ভেদাভেদ ভুলে মানবিকতার এই চেতনাই কেরালার মূল বৈশিষ্ট্য। তিনি এমন সম্প্রীতির চর্চা ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


হিন্দু নারীর শেষকৃত্যে দরজা খুলে মানবিকতার নজির মসজিদ কর্তৃপক্ষের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সি প্রেমলতা নামের এক হিন্দু নারী মারা যান। ভাড়া বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় তার শেষকৃত্যের জন্য লাশ গোসল করানোসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্যরা সমস্যার সম্মুখীন হন।

এই মানবিক সংকটকালে সাহায্যের জন্য এগিয়ে আসেন পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। তারা মসজিদ প্রাঙ্গণ খুলে দিয়ে পরিবারের সহায়তায় সকল প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে প্রেমলতার দাহকার্য সম্পন্ন করা হয়।

এ ঘটনায় কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম ও বর্ণ ভেদাভেদ ভুলে মানবিকতার এই চেতনাই কেরালার মূল বৈশিষ্ট্য। তিনি এমন সম্প্রীতির চর্চা ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত