ঢাকা
গোপালগঞ্জের কোটালিপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচি থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ এবং ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
এছাড়া একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং টুপুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফটকে তালা ঝুলতে দেখে। পরবর্তী সময়ে উপজেলা যুবদলের কর্মীরা এসে তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু করেন। পরে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক ছিল।
মাদ্রাসা সুপার বাকের হোসেন জানান, রাতের অন্ধকারে কারা এই তালা দিয়েছে তা জানা যায়নি, তবে সকালে শিক্ষার্থীরা উপস্থিত হওয়ার আগেই তালা খুলে পাঠদান শুরু হয়। এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ নাবিল হাসান নামের ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। আটক নাবিল উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬