ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার গুরুতর অভিযোগ রয়েছে। এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ মোট ৫১ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। গ্রিসের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবেদনে ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ওই ফ্লাইটে থাকা বাকি ৫০ জন বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কোনো তথ্য দেওয়া হয়নি।
খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন মিথ্যা আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করেছিলেন ওই তরুণ। তার টানা তিনটি আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলাম পিটিশন পর্যায়ক্রমে প্রত্যাখ্যান করার পর গ্রিক প্রশাসন তাকে বিতাড়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি এনজিও ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার জোর চেষ্টা চালান ওই এনজিওর আইনজীবীরা।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশল গ্রহণ করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম, এই ঘটনাটি তারই প্রমাণ। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, ‘আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে কঠোর নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।’ এই ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়া। গ্রিস সরকারের মতে, এ ধরনের ক্রমাগত আবেদন মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশলমাত্র।
ঘটনার সূত্রপাত গত জুনের শেষদিকে। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাতে দেখা যায়। তিনি দাবি করেছিলেন, সেখানে প্রচুর কাজ রয়েছে এবং কয়েক দশক ধরে অবৈধভাবে থাকলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালাবে না। ভিডিওটি নজরে আসার পরই মন্ত্রী থানোস প্লেভরিস কড়া অবস্থান নেন। তিনি জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে। ভিডিওটি প্রকাশের পরপরই হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা করে। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।
এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।
গ্রিস সরকার অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে তাদের আইনি কাঠামো আরও কঠোর করেছে।
এর পাশাপাশি মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যায়। দেশটির লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে গ্রিস সরকার তাদের অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করার বার্তা দিয়ে যাচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬